রবিবার, ০৩:৪৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

‘ফিক্সার’ বলায় আইনি নোটিশ পাঠালেন মুশফিক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ বার পঠিত

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে নিবেদিতপ্রাণ ক্রিকেটার বলা হয় মুশফিকুর রহিমকে। দীর্ঘ দেড় যুগ যাবত প্রতিনিধিত্ব করছেন লাল-সবুজের ক্রিকেটকে। অধিনায়কত্ব করেছেন বহু বসন্ত। অথচ তার দিকেই কিনা তুলা হলো দুর্নীতির অভিযোগ!

নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট চলাকালীন হঠাৎ অস্থিরতা দেখা দিয়েছে মুশফিকুর রহিমকে নিয়ে।‘ফিক্সিংয়ের’ উড়ো খবরে তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন। একটি বেসরকারি টেলিভিশন থেকে দাবি করা হয় ‘ফিক্সিং’ করেছেন দেশের জার্সি গায়ে সর্বোচ্চ ম্যাচ খেলা মুশফিক।

দাবি করা হয়, ঢাকা টেস্টের প্রথম দিন গত বুধবার ইচ্ছাকৃতভাবে ‘অবস্ট্রাক্টিং দা ফিল্ড’ আউট হন মুশফিক। যদিও এমন দাবির পরিপ্রেক্ষিতে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি সেই প্রতিবেদনে। এমনি প্রকাশের কিছু সময় পর প্রতিবেদনটি সরিয়েও ফেলা হয় তাদের সম্প্রচার মাধ্যম থেকে।

মুশফিকুর রহিমকে বলা হয় এদেশের ক্রিকেটের স্পন্দন। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ তো বটেই, দ্বিতীয় সর্বোচ্চ রানও তার। যাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট আজ এতদূর, হয়ে উঠেছে সমীহ জাগানিয়া দল, তাদেরই একজন মুশফিক।

এদিকে বিষয়টি ভালোভাবে নেননি টাইগার উইকেটকিপার। তার বিরুদ্ধে এমন অভিযোগ আনায় সংশ্লিষ্ট প্রতিবেদক, প্রতিষ্ঠানের দুই কর্তা ব্যক্তি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

শনিবার (৯ ডিসেম্বর) মুশফিকুর রহিমের পক্ষে নোটিশটি পাঠান তার আইনজীবী শিহাব উদ্দীন খান। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে ওই প্রতিবেদনটি সরিয়ে ফেলা ও ক্ষমা প্রার্থনাসহ বেশ কয়েকটি বিষয়ে নিষ্পত্তি দাবি করা হয়েছে।

তাকে নিয়ে এমন মনগড়া মন্তব্য মেনে নিতে পারেনি সুশীল সমাজ ও ক্রিকেট সমর্থকরাও। এমনকি প্রতিবাদ জানিয়েছেন অন্যান্য সংবাদমাধ্যমকর্মীরাও। প্রকাশ্যেই তথ্য-উপাত্ত বিহীন এই সংবাদের বিরোধীতে করেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com