রবিবার, ০৩:৪৩ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

যে একাদশ নিয়ে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

ইতিহাস গড়ার প্রত্যয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে প্রথমবার কিউই বধের হাতছানি টাইগারদের। প্রথম ম্যাচে ঐতিহাসিক জয় তুলে ইতোমধ্যেই সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিকেরা। সুখস্মৃতিটা আরো গভীর করতে মরিয়া দল। এবার লক্ষ্য সিরিজ জয়।

বুধবার মিরপুরে সকাল সাড়ে ৯টায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ম্যাচটি জয় তো বটেই, ড্র হলেও সিরিজ জিতবে টাইগার বাহিনী। অন্যদিকে কিউইদের সামনে জয় ছাড়া আর কোনো পথ খোলা নেই।

এই ম্যাচেও টস ভাগ্য সায় দিয়েছে বাংলাদেশের পক্ষে। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তের। একাদশে নেই কোনো পরিবর্তন। সিলেট টেস্টের একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

কিউইদের একাদশে আছে এক পরিবর্তন। ইশ সোধির পরিবর্তে একাদশে মিচেল স্যান্টনার।

বাংলাদেশ একাদশ :
নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত দিপু, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, নাইম হাসান ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ :
কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, হ্যানরি নিকোলস, টম লাথাম, ডেরিয়েল মিচেল, টম ব্লান্ডেল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, এজাজ প্যাটেল, কাইল জেমিসন, গ্লেন ফিলিপস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com