রবিবার, ০২:৪৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সিঙ্গাপুরকে ৮ গোলে বিধ্বস্ত করল বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ বার পঠিত

প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। দ্বিতীয় ম্যাচে আরো অপ্রতিরুদ্ধ বাংলার মেয়েরা। রীতিমতো সফরকারীদের গোলবন্যায় ভাসিয়েছে বাংলার বাঘিনীরা। সোমবার (৪ ডিসেম্বর) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। লিড নিতেও বেশি সময় ব্যয় করতে হয়নি তাদের। ম্যাচের ১৫ মিনিটে আগের ম্যাচে জোড়া গোল করা তহুরা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

এরপর তিন মিনিটের মাথায় আবারো গোলের দেখা পায় বাংলাদেশ। সাবিনার কর্নার কিক থেকে ডি বক্সের ভেতরে বল পেয়ে জালে জড়ান ঋতুপর্না চাকমা। তার গোলে জোড়া লিড পায় বাংলাদেশ।

এরপরও আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে সাবিনা-সানজিদারা। ম্যাচের ২৪ মিনিটে আবারো গোলের দেখা পায় বাংলাদেশ। নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে ৩-০ তে এগিয়ে দেন তহুরা।

এরপরও একাধিক আক্রমণ করে বাংলাদেশ। তবে আর কোনো গোল না হলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেও আক্রমণাত্নক ফুটবল অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৪-০ গোলের লিড এনে দেন ঋতুপর্না। এরপর ম্যাচের ৬৭ মিনিটে স্কোরশিটে নাম লেখান সানজিদা। এর ৮ মিনিট পর গোল করেন অধিনায়ক সাবিনা।

এরপর ৮৭ মিনিটে সুমাইয়া ও অতিরিক্ত সময়ে শামসুরনাহার গোল করলে ৮-০ গোলের বড় জয় নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com