সোমবার, ১১:৩১ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

ডাকাতির ভয়ঙ্কর ছবি প্রকাশ করলেন মেসির স্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

আর্জেন্টিনায় ভয়ঙ্কর ডাকাতির শিকার হয়েছে লিওনেল মেসির স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জোর পরিবার। ডাকাতির বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন রোকুজ্জো।

স্পেনের খেলাধুলা বিষয়ক গণমাধ্যম মার্কা জানিয়েছে, সম্প্রতি রোজারিওতে ওই ডাকাতির ঘটনা ঘটে। নিজেদের সুপার মার্কেট থেকে নগদ অর্থ জমার জন্য গাড়িতে করে স্থানীয় একটি ব্যাংকে যাচ্ছিলেন রোকুজ্জোর চাচাতো বোন অগাস্টিনা স্কালিয়া। এ সময় স্কালিয়াকে লক্ষ্যবস্তু বানায় ওই ডাকাত দল।

অস্ত্রের মুখে ভয় দেখিয়ে স্কালিয়ার কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে নেয় আক্রমণকারীরা। হামলার সময় ডাকাতেরা গুলি করে। এ সময় গাড়ির একটি জানালার কাঁচ ভেঙে দেয়।

ওই বার্তায় রোকুজ্জো লিখেছেন, ‘আমরা এমন একটা সময়ে বাস করছি যখন নাকি প্রতিদিন অনেক অবিচার হয়। আমি সৃষ্টিকর্তার প্রতি অনকে কৃতজ্ঞ যে ওই ঘটনা আরও ভয়াবহ হতে পারত।’

ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিয়েছেন স্কালিয়ার সঙ্গে থাকা ওই সুপার মার্কেটে কাজ করা এক সহকর্মী, ‘আমরা সুপার মার্কেট থেকে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলাম। এমন সময় ডাকাত দল আসে। আমি গুলির শব্দ শুনেছি। আমরা যখন বাইরে বের হলাম আমরা বুলেটের গর্ত দেখতে পেলাম।

ওই হামলার বিবরণ দিয়েছেন রেডিও কমান্ডের প্রধান দিয়েগো সান্তামারিয়া, ‘গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা গুলি করে। তারা সুপার মার্কেট থেকে বের হয়ে পাশের একটি ব্যাংকে যাচ্ছিল। বিকেল ৫টার দিকে একটি সাদা রঙের গাড়ি তাদের কাছে আসে। গাড়ির কাঁচ ভেঙ্গে মোটা অংকের টাকাসহ ব্যাগগুলো নিয়ে পালিয়ে যায়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com