রবিবার, ০১:৫৮ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান জুলাই শেষ হবে সেদিনই, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে: জামায়াত আমির

বিশ্বকাপের আগে সুখবর পেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২২২ বার পঠিত

কাতার বিশ্বকাপকে সামনে রেখে দারুণ সময় যাচ্ছে আর্জেন্টিনা দলের। লিওনেল মেসির নেতৃত্বে দলটি এখন অপ্রতিরোধ্য। বাছাইপর্বে দারুণ পারফর্ম দেখিয়ে বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। গ্রুপ সিতে পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরবের সঙ্গে লড়বে স্কালোনির শিষ্যরা।

গত বছরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাঠ থেকে কোপা আমেরিকা শিরোপা ছিনিয়ে আনার পর থেকেই অপ্রতিরোধ্য হয়ে গেছে আর্জেন্টিনা।

চলতি মাসেই ইতালির বিপক্ষে ফাইনালিসিমা জয়ের পর এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তারা। এস্তোনিয়াকে উড়িয়ে দেওয়ার ম্যাচে মেসি একাই করেছেন ৫ গোল।

সব মিলিয়ে কাতার বিশ্বকাপে অন্যতম ফেবারিট হয়েই মাঠে নামবে আর্জেন্টিনা।

তবে বিশ্বমঞ্চে নামার অনেক আগেই দারুণ এক সুখবরে ভাসল লিওনেল মেসির নেতৃত্বাধীন দল।

জানা গেছে ফিফা র্যাং কিংয়ে আরও একধাপ এগুচ্ছে আর্জেন্টিনা। এ মুহূর্তে তারা রয়েছে চতুর্থ স্থানে। প্রথম স্থানে ব্রাজিল, ৩ বছরের বেশি সময় ধরে শীর্ষস্থান ধরে রাখা বেলজিয়াম আছে দুয়ে। আর ফ্রান্স রয়েছে আর্জেন্টিনার আগে তৃতীয় স্থানে।

আর্জেন্টিনাভিত্তিক স্পোর্টস অনলাইন টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগামী সপ্তাহে র্যাং কিং প্রকাশ করবে ফিফা। তাতে আর্জেন্টিনা ফ্রান্সকে টপকে উঠে আসবে তৃতীয় স্থানে।  আর উয়েফা নেশন্স লিগে এখন পর্যন্ত বাজে পারফর্ম করায় তৃতীয় স্থান নিচে নেমে যাবে ফ্রান্স।  তবে ব্রাজিল ও বেলজিয়ামের অবস্থানের নড়বড় হচ্ছে না। ব্রাজিল প্রথম ও বেলজিয়াম দ্বিতীয় স্থানেই থাকবে।

আগামী সপ্তাহে প্রকাশিতব্য ফিফা র‌্যাংকিংয়ের সেরা ১০
১. ব্রাজিল, রেটিং পয়েন্ট: ১৮৩৮
২. বেলজিয়াম, রেটিং পয়েন্ট: ১৮২২
৩. আর্জেন্টিনা, রেটিং পয়েন্ট: ১৭৮৪
৪. ফ্রান্স, রেটিং পয়েন্ট: ১৭৬৫
৫. ইংল্যান্ড, রেটিং পয়েন্ট: ১৭৩৮
৬. ইতালি, রেটিং পয়েন্ট: ১৭১৮
৭. স্পেন, রেটিং পয়েন্ট: ১৭১৭
৮. নেদারল্যান্ডস, রেটিং পয়েন্ট: ১৬৭৯
৯. পর্তুগাল, রেটিং পয়েন্ট: ১৬৭৯
১০. ডেনমার্ক, রেটিং পয়েন্ট: ১৬৬৫

তথ্যসূত্র: বলাভিআইপি ডক কম

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com