শনিবার, ০১:৩৯ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অভিজ্ঞ পেসার রোচের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২১৩ বার পঠিত

ফিটনেস পরীক্ষায় পাস করায় বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ফিরতে পারেন কেমার রোচ। বৃহস্পতিবার অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হচ্ছে।

এর আগে প্রথম টেস্টের জন্য ১২ জনের স্কোয়াড ঘোষণা করেছিল উইন্ডিজ। তবে সেই সময়ই বলা হয়েছিল ফিটনেস প্রমাণ করতে পারলে ১৩তম সদস্য হিসেবে যুক্ত হবেন রোচ। অবশেষে চোট থেকে পুরোপুরি সেরে ওঠায় এই পেসার যুক্ত হলেন। বুধবার এক বিবৃতি দিয়ে এমনটি জানায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

জেসন হোল্ডারের বিশ্রাম ও শ্যানন গ্যাব্রিয়েলের না থাকায় ক্যারিবিয়ানদের পেস আক্রমণে এবার অভিজ্ঞতা কম। রোচও না থাকলে ২০ টেস্ট খেলা আলজারি জোসেফ হতেন দলের অভিজ্ঞতম পেসার।

সঙ্গে স্কোয়াডে আছেন ৭ টেস্ট খেলা জেডেন সিলস, যার টেস্ট ক্যারিয়ারের শুরুটা হয়েছে দুর্দান্ত। এছাড়া আছেন এক টেস্ট খেলা রেমন রিফার ও অভিষেকের অপেক্ষায় থাকা অ্যান্ডারসন ফিলিপ।

টেস্টে রোচ ৭২ টেস্ট খেলে নিয়েছেন ২৪২ উইকেট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com