বৃহস্পতিবার, ১২:০১ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জনগণ ভোট দিলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে : আইনমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৯৮ বার পঠিত

কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ নয়, জনগণ ভোট দিলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, ‘গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে জনগণ যদি ভোট দেয়। কোনো রাজনৈতিক দল এলো না কি এলো না সেটা বড় ব্যাপার নয়। জনগণ যদি ভোট দেয়, সেটাই গ্রহণযোগ্য। তার কারণ হচ্ছে, জনগণ সকল ক্ষমতার উৎস।’

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, সরকার এখন রুটিন কাজ করবে জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আইন হবে না, কারণ সংসদ বসবে না। কিন্তু এমন কথা আমি বলতে পারি না; এটা একটা স্বাধীন দেশ, যদি এমন প্রয়োজন হয় যে, অধ্যাদেশ দিয়ে আইন জারি করতে হবে কোনো বিশেষ কারণে, কোনো বিশেষ ব্যবস্থায়। কোনো অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপারে, সেখানে আইন হবে না এ কথা তো আর আমি বলতে পারব না।’

তিনি বলেন, ‘রুটিন কাজ হবে। উন্নয়ন কাজ যেগুলো আছে সেগুলো চলমান থাকবে কিন্তু নতুন করে উন্নয়ন কাজ শুরু হবে না; যা কিছু নির্বাচনে একটা দলের পক্ষে প্রভাবিত করতে পারে সে রকম কাজ আমরা করব না।’

এখন পুলিশের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে নাকি নির্বাচন কমিশনের অধীনে জানতে চাইলে ব্যাখ্যা করে আইনমন্ত্রী বলেন, ‘যদি পুলিশের ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো বক্তব্য থাকে, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচন কমিশন জানাবে এবং যেটা (ইসি) বলছে, সেটা যদি যৌক্তিক হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই ব্যবস্থা নেবে।’

নির্বাচন কমিশন যদি কিছু বলে সেটা যৌক্তিক নাকি অযৌক্তিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবার অবকাশ আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইনের আওতায় বলতে হবে সবকিছুই।’

বদলি বা পদোন্নতি নির্বাচন কমিশনের অধীনে হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটা নির্বাচন কমিশন নেবেন কি না সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। এটা তো আমি বলে দিতে পারব না!’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com