সোমবার, ১১:৪৫ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

শনিবার ভারতের পুনেতে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। বেলা ১১টায় শুরু হয় ম্যাচটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভারের খেলা শেষ হয়েছে। বাংলাদেশের সংগ্রহ ১৬। ক্রিজে আছেন লিটন দাশ ও তানজিদ হাসান।

এই ম্যাচের আগে বাংলাদেশ ৮টি ম্যাচে অংশ নিয়েছে। যার ৬টিতে পরাজিত হয়েছে। টাইগাররা জয় পেয়েছে উপমহাদেশের প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে।

এই ম্যাচে সাকিব আল হাসান নেই। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে আঙুলে চোট পেয়ে দলের বাইরে বাংলাদেশের নিয়মিত ওয়ানডে অধিনায়ক।

তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের ওয়ানডে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এর আগের বিশ্বকাপে ৩ বার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েও জয় নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com