সোমবার, ১১:৪৫ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

পিসিবির প্রধান নির্বাচক হতে পারেন আফ্রিদি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি দলটির প্রধান নির্বাচক হতে পারেন বলে মত দিয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার আব্দুল রাজ্জাক।

জিও নিউজের অনুষ্ঠান ‘হারনা মানা হে’-তে অতিথি হয়ে আব্দুল রাজ্জাক এ মন্তব্য করেন।

এর আগে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমেও আফ্রিদি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ( পিসিবি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন বলে প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে জানানো হয়, চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মধ্যেই দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার ক্রিকেট বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য সাবেক পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদির শরণাপন্ন হয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে জাকা আশরাফের মেয়াদ শেষ হওয়ার মাত্র দুই দিন আগে বৃহস্পতিবার দি নিউজকে শহিদ আফ্রিদি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী কাকারের সাথে সাক্ষাতের বিষয়ে আফ্রিদি বলেন, আমি গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কল পেয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে ইসলামাবাদে গিয়েছিলাম। সেখানে ক্রিকেট নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা সত্যিই আনন্দের ছিল। তিনি তরুণ খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ এবং তাদের একটি নিয়মতান্ত্রিক উপায়ে সাজানোর বিষয়ে আগ্রহী ছিলেন, যাতে তারা নিজের জন্য এবং দেশের জন্য নাম করতে পারে।

এ সময় প্রধানমন্ত্রী পিসিবিতে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আমাকে বলেন। এ সময় আমি প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য কিছু সময় চেয়ে নিই, বলেন আফ্রিদি।

সাবেক অধিনায়ক বলেন, পাকিস্তান ক্রিকেটের জন্য যা প্রয়োজন তা হলো শুরু থেকে শীর্ষ স্তর পর্যন্ত খেলোয়াড়দের পদ্ধতিগত এবং সমান উৎকর্ষের প্রশিক্ষণ। পাকিস্তান ক্রিকেটে এমনটি ঘটছে না বলেই আমাদের খেলোয়াড়রা যথাযথ পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হচ্ছে।

প্রসঙ্গত, আজ ৪ নভেম্বর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের ৪ মাসের মেয়াদ শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com