সোমবার, ০৫:৪২ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

ওজন কমাতে ও ত্বক ভাল রাখতে কুমড়ার গুণাগুণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২২৯ বার পঠিত

গুণের বাহারে মিষ্টি কুমড়া অন্য যেকোনও সবজির থেকে আলাদা। ত্বক-চুলের উন্নতি থেকে হজমশক্তি বাড়ানো, একাধিক উপকারিতা রয়েছে কুমড়ার।

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে: কুমড়া ভিটামিন এ ও ভিটামিন সি-তে ভরপুর। পাশাপাশি কুমড়াতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফাইবারও। এই ভিটামিন ও খনিজ লবণগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। তাছাড়া কুমড়াতে থাকে বিভিন্ন ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট।

২. হজমশক্তি বাড়াতে: কুমড়াতে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। ফাইবার সমৃদ্ধ খাবার হজম ভাল করতে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে অত্যন্ত উপযোগী।

 

৩. ত্বক ভাল রাখতে: কুমড়াতে মেলে বিটা-ক্যারোটিন নামক উপাদান যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ও ত্বককে নরম রাখতে সহায়তা করে। বাইরের দূষণ থেকে ত্বককে রক্ষা করতেও সহায়তা করে কুমড়া।

৪. ওজন কমাতে: কুমড়া যেহেতু ফাইবারসমৃদ্ধ তাই এই সবজি দীর্ঘ সময় পেটে থাকে। ফলে যারা ওজন কমাতে কম খাওয়া-দাওয়ার দিকে ঝুঁকছেন তাদের জন্য কুমড়া বেশ উপযোগী হতে পারে।

৫. চোখ ভাল রাখতে: কুমড়াতে যে বিটা-ক্যারোটিন পাওয়া যায়, তা চোখের জন্য খুবই উপযোগী। বিশেষ করে বার্ধক্যজনিত দৃষ্টিশক্তির সমস্যা কমাতে কুমড়া দারুণ উপকারী বন্ধু হতে পারে।

তবে মনে রাখবেন, সকলের শরীর সমান নয়। কাজেই সব খাবার সবার সহ্য হবে এমন নয়। কোনও সবজি খেয়ে যদি শরীরে কোনও ধরনের সমস্যা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আবার কোনও কিছুই অত্যধিক খাওয়া ভাল নয়। তাই ভারসাম্য বজায় রেখে খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com