বুধবার, ০৪:০৫ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আড়িয়াল খাঁর ভাঙনে গৌরনদীতে দুই বছরে ৪০ পরিবার নিঃস্ব এক মাসে বিলীন পাঁচ বসতভিটা, ঝুঁকিতে স্কুলের সড়ক-ব্রিজ গৌরনদীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘ চায়না দুয়ারী’ জাল, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য  উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা তেলের দাম কমল প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায়

খুলনায় ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৫২ বার পঠিত

খুলনার রূপসা শ্রীফলতলায় জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের বাড়ির সামনে থেকে সোমবার সন্ধ্যায় লাল কস্টেপে মোড়ানো ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা আতঙ্ক সৃষ্টির উদ্দেশে এগুলো রেখে যায়।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ছাত্রলীগ নেতা পারভেজ হাওলাদার জানান, সন্ধ্যা ৭টার পর তার বাড়ির সামনে একটি ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর ব্যাগটি থেকে ৬টি লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তু উদ্ধার হয়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

তিনি দাবি করেন, নাশকতার উদ্দেশে বা তাকে হুমকি দেওয়ার জন্য এমন ঘটনা ঘটতে পারে। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, উদ্ধারকৃত বস্তুগুলো ককটেল নয়। এটা এক প্রকার ডেমী। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com