শনিবার, ১০:২৮ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কীভাবে সেমিফাইনালে পৌঁছতে পারে পাকিস্তান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

পর পর চারটি ম্যাচ হারলেও বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার আশা শেষ হয়নি পাকিস্তানের। এখন আর নিজেদের সব ম্যাচ জিতলেই হবে না বাবর আজমদের। তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচের দিকেও।

চেন্নাইয়ে শুক্রবার (২৭ অক্টোবর) পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চলল। দু’টি দলই ২ পয়েন্টের জন্য মরিয়া ছিল। কিন্তু শেষ পর্যন্ত হেরে যায় পাকিস্তান। মাত্র ১ উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা। এই হারের ফলে পাকিস্তান ছ’ম্যাচে ৪ পয়েন্ট লিগ তালিকায় ষষ্ঠ স্থানে। দক্ষিণ আফ্রিকা পৌঁছে গিয়েছে লিগের শীর্ষে। তাদের ছ’ম্যাচে ১০ পয়েন্ট। খবর আনন্দবাজারের।

পাকিস্তানের এখনও ম্যাচ বাকি বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে। এই তিনটি ম্যাচ জিতলে পাকিস্তানের হবে ১০ পয়েন্ট। বাবরেরা যদি সব ম্যাচ জিততে পারেন তাহলে তারা চাইবেন শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মতো দলগুলি নিজেদের সব ম্যাচ হেরে যাক। অস্ট্রেলিয়ার রয়েছে ৬ পয়েন্ট। লিগে চার নম্বর জায়গায় রয়েছে তারা। শ্রীলঙ্কা রয়েছে পাচে। পাকিস্তানের মতো তাদেরও রয়েছে ৪ পয়েন্ট। এই দুই দল আর কোনও ম্যাচ না জিতলে ১০ পয়েন্টের কমে শেষ করবে। তাতে সুবিধা হবে পাকিস্তানের।

পাকিস্তানের সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে এখন অন্যদের হার প্রয়োজন। বাবরদের হাতে রয়েছে শুধু নিজেদের সব ম্যাচ জয়। কিন্তু পাকিস্তান এখন যে ফর্মে রয়েছে তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি কঠিন হতে পারে। বাংলাদেশ এবং ইংল্যান্ড এখন পাকিস্তানের থেকে লিগ তালিকায় নীচে আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com