রবিবার, ০১:৫৩ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতে নিল বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

পুরুষদের ক্রিকেটে বাংলাদেশ যখন হারের বৃত্তে, তখন সুখবর নারী ক্রিকেটে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জয়ের পর দ্বিতীয়টিতেও জয় তুলেসিরিজ নিজেদের করে নিল বাংলাদেশের মেয়েরা।

চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। যেখানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে নিগার সুলতানা জ্যোতির দল। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত ছিলেন স্বর্ণা আক্তার। ২২ বলে ১টি করে চার ও ছক্কায় নিজের ইনিংস সাজান এই ব্যাটার। ২০ রান আসে ওপেনার মুর্শিদা খাতুনের ব্যাটে।

জবাব দিতে নেমে নির্ধাতি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে মাত্র ৩ জন ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অঙ্কের রান। সর্বোচ্চ ৩০ রান আসে ওয়ান ডাউন ব্যাটার বিসমাহ মারুফের ব্যাটে।

সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৮ রানে ৫ উইকেট নেওয়া নাহিদা আকতার বল হাতে এদিনও ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ১৫ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়ে দলের সবচেয়ে সফল বোলার তিনিই। রাবেয়া খাতুনও নিয়েছেন ২ উইকেট। দারুণ বল করেছেন পেসার মারুফা আকতার ও ফাহিমা খাতুনও।

এর আগে, প্রথম ম্যাচে সফরকারীদের ৫ উইকেটে উড়িয়ে দেয় নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজের তৃতীয় ও শেষ টু-টোয়েন্টি একই মাঠে আগামী রবিবার অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com