রবিবার, ১২:৫২ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান জুলাই শেষ হবে সেদিনই, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে: জামায়াত আমির

‘ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেয়ার অধিকার পশ্চিমাদের আছে’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৩২ বার পঠিত

ইউরোপীয় ইউনিয়নের একজন আইনপ্রণেতা করেছেন, রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেয়ার অধিকার রাখে। ইউরোপীয় পার্লামেন্টের আইন প্রণেতা এবং পোল্যান্ডেরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকরোস্কি একথা বলেছেন।

শনিবার ইউক্রেনের এসপ্রেসো টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সিকরোস্কি বলেন, ইউক্রেন যাতে তার স্বাধীনতা রক্ষা করতে পারে সে জন্য পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে পরমাণু ওয়ারহেড দেয়ার অধিকার রাখে।

২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিকরোস্কি পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, রাশিয়া বুদাপেস্ট মেমোরেন্ডাম লঙ্ঘন করেছে।

১৯৯৪ সালে সই হওয়া ওই সমঝোতায় ইউক্রেন, রাশিয়া, ব্রিটেন এবং আমেরিকা সই করে। এই সমঝোতায় সইয়ের মাধ্যমে ইউক্রেন তার হাতে থাকা সোভিয়েত আমলের পরমাণু অস্ত্র সমর্পণ করতে রাজি হয়। এর বিনিময়ে ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর অঙ্গীকার করে রাশিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com