রবিবার, ০৯:০৮ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

টি-টোয়েন্টি সিরিজও জিতল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৯২ বার পঠিত

ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও আধিপত্য দেখাচ্ছে আফগানিস্তান। প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ম্যাচেও ২১ রানে জিম্বাবুয়েকে হারিয়েছে আফগানরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল মোহাম্মদ নবী শিবির।

রোববার হারারেতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭০ রান করে আফগানিস্তান। জবাবে সাত উইকেটে ১৪৯ রান করতে পারে স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে তিন ম্যাচ সিরিজে ২-০-তে লিড নিল রশিদরা।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতে উইকেট হারালেও ইনোসেন্ট কাইয়া ও মারুমানির ব্যাটে কক্ষপথে ছিল জিম্বাবুয়ে। এই জুটি বিদায়ের পর লড়াই করেছেন একমাত্র সিকান্দার রাজা। বাকিরা ছিলেন যাওয়া আসার মিছিলে।

সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন ওপেনার ইনোসেন্ট। ৫৭ বলের ইনিংসে তিনি হাকান দুটি চার ও একটি ছক্কা। ২২ বলে তিন চার ও এক ছক্কায় ৩০ রান করেন মারুমানি। অধিনায়ক ক্রেইগ আরভিন ফেরেন দুই রানে। ২১ বলে ৪১ রান করেন সিকান্দার রাজা। এক চারের পাশাপাশি চারটি ছক্কা হাকান তিনি। রায়ান বার্ল, চাকাভা, জংউই ও তিরিপানো ছুতে পারেননি দুই অঙ্কের রান। বল হাতে রশিদ খান নেন দুটি উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে গুরবাজের (১) উইকেট হারায় আফগানিস্তান। ভালো করতে পারেননি উসমানও (২)। তবে ওপেনিংয়ে জাজাইর ১৩ বলে ২৮ রান দলকে চাঙ্গা করে। মিডল অর্ডারে নাজিবুল্লাহ জাদরান ও অধিনায়ক মোহাম্মদ নবীর ব্যাটে বড় স্কোরে পৌঁছে আফগানরা। ৪৬ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন জাদরান। ২২ বলে এক চার ও চার ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন নবী।

আগামী মঙ্গলবার হারারেতেই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আফগানিস্তান জিতেছে ৩-০ ব্যবধানে। একই ব্যবধানে টি-টোয়েন্টিতেও জিততে মরিয়া আফগানরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com