বৃহস্পতিবার, ০৩:৪১ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১০ দিনেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় গৌরনদী থানার সামনে সাংবাদিকদের মানববন্ধন ৭৩ দিনেই কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব, বিস্মিত শিক্ষক-অভিভাবক সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা

ঘরের মাঠে টানা দ্বিতীয় হার ভারতের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২২১ বার পঠিত

ঘরের মাঠে নাজেহাল অবস্থা ভারতের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতেই পরাজয় মেনে নিতে হয়েছে দলটিকে।

দিল্লিতে ৭ উইকেটে হেরে যাওয়া ভারত রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচেও হার এড়াতে পারেনি।

এদিন কটকের বারাবতী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত।

শুরুতেই ওপেনার রুতুরাজ গায়কোয়াড়কে (১) হারায় তারা। দ্বিতীয় উইকেটে ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ারের ৪৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে স্বাগতিকরা। ২১ বলে ৩৪ রান করে দলীয় ৪৮ রানে আনরিখ নরকিয়ার বলে কিষান ফিরে গেলে আবারো বিপদে পড়ে ভারত।

অবশ্যই এদিন শ্রেয়াস আইয়ার এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান। কোনো সাথী না পেয়ে ব্যক্তিগত ৪০ রানে তিনি ফিরে যান ডোয়াইন প্রিটোরিয়াসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

শেষ দিকে প্রায় তিন বছর পর এ সিরিজ দিয়ে ভারতীয় দলে ফেরা দীনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসে স্বাগতিকরা স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৪৮ রান তুলতে সক্ষম হয়।

টার্গেট তাড়া করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেটে হেনরিক্লেসেনকে সাথে নিয়ে ৪১ বলে ৬৪ রানের জুটি গড়েন অধিনায়ক টিম্বা বাভুমা। দলীয় ৯৩ রানে ৩০ বলে ৩৫ রান করে ফেরেন বাভুমা।

এরপর ডেভিড মিলারকে সাথে নিয়ে ৫১ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান হেনরিক্লেসেন। জয়ের জন্য শেষ দিকে ১৮ বলে প্রয়োজন ছিল মাত্র ৫ রান। খেলার এমন অবস্থায় ৪৬ বলে সাতটি চার আর পাঁচটি ছক্কায় ৮১ রান করে ফেরেন এ তারকা ব্যাটসম্যান।

এরপর কাগিসো রাবাদাকে সাথে নিয়ে ১০ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ডেভিড মিলার।

এ জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com