শনিবার, ০৫:২০ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান দুলাল জহির উদ্দিন স্বপনকে ঘিরে গৌরনদী-আগৈলঝাড়ায় আবেগ ও প্রশ্ন গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সর্বশেষ সাক্ষাৎকার বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৪৮

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৪৮ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. নুরুল কাদের (২২) নামে আরও একজন মারা গেছেন। আজ (রোববার) দুপুরে ১টা ৫৭ মিনিটে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে ৪৮ জনের প্রাণহানি ঘটলো।

পার্ক ভিউ হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর থেকেই নুরুল কাদের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। আজ দুপুরে আইসিইউতে তিনি মারা যান।

এছাড়া শনিবার (১১ই জুন) দিবাগত রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার ফাইটার গাউসুল আজম মারা গেছেন। এ নিয়ে অগ্নিদুর্ঘটনায় ১০ জন ফায়ার ফাইটার মারা গেলো। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন। দগ্ধ আরও ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দু’জন আইসিইউতে।

গত চৌঠা জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এতে দমকলকর্মীসহ ৪৮ জন নিহত ও আহত হয়েছেন দুই শতাধিক।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com