রবিবার, ১২:০১ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

গাজার ‘ভাই-বোন’-দের সেঞ্চুরি উৎসর্গ করলেন রিজওয়ান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১১৪ বার পঠিত

আগের দিন রাতেই অসাধারণ এক ইনিংস খেলে পাকিস্তানকে জিতিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। সেঞ্চুরির আবেশ এখনো ঘিরে রেখেছে তাঁকে। ইনিংসটির মাহাত্ম্য নতুন করে অনুধাবন করেই হয়তো আজ দুপুরে সেই ইনিংসটি গাজার ‘ভাই-বোন’-দের উৎসর্গ করে টুইটারে একটি পোস্ট দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার।

এই মুহূর্তে ক্রিকেটের বাইরে বড় খবর ফিলিস্তিন-ইসরাইলি যুদ্ধ। যে যুদ্ধে প্রতিদিনই গাজায় প্রাণ হারাচ্ছে মানুষ। রিজওয়ানের অন্তর কাঁদছে সেই মানুষদের জন্য। টুইটারে উৎসর্গপত্রে তাই তিনি লিখেছেন, ‘এটা আমার গাজার ভাই-বোনদের জন্য।’ শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচ জয়ের জন্য একই পোস্টে কৃতিত্ব দিয়েছেন আব্দুল্লাহ শফিক এবং হাসান আলীকেও। পাশাপাশি কৃতজ্ঞতা জানিয়েছেন হায়দরাবাদের দর্শকদের। পাকিস্তান-শ্রীলঙ্কার এই ম্যাচে গ্যালারি ভরিয়ে তুলেছিলেন দর্শকরা। ভারতের এই সমর্থন রিজওয়ানদের জন্য যে বড় পাওয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com