রবিবার, ১২:০১ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

র‍্যাঙ্কিংয়ে পুরনো জায়গা ফিরে পেল বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার লুকোচুরি চলছেই। কখনো সাতে উঠে যাচ্ছে বাংলাদেশ দল, কখনো স্থানটা দখলে নিচ্ছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের শুরুতে পিছিয়ে গেলেও হারানো জায়গা ফিরে পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে আবারো র‍্যাঙ্কিংয়ে সাতে উঠে এসেছে টাইগাররা।

শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। জয়ের আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে আইসিসি থেকে পাওয়া সুসংবাদ। শ্রীলঙ্কাকে টপকে আবারো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৭ নম্বরে উঠে এসেছে সাকিব আল হাসানের দল।

শুধু বাংলাদেশের বড় জয় নয়, লঙ্কানদের বড় হারও যেখানে রেখেছে অবদান। একইদিনে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানে হেরে যায় শ্রীলঙ্কা। ৭ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯৩। আর শ্রীলঙ্কা ৯১ পয়েন্ট নিয়ে নেমে গেছে এক ধাপ নিচে।

এদিকে শীর্ষে থেকেই রোববার নিজেদের বিশ্বকাপ শুরু করছে স্বাগতিক ভারত। দুইয়ে আছে পাকিস্তান। তিনে জায়গা ধরে রেখেছে অস্ট্রেলিয়া।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com