রবিবার, ১২:০১ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

২ রানে ৩ উইকেট নেই ভারতের

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১২৩ বার পঠিত

অস্ট্রেলিয়া ২০০ রানের আগে অলআউট হওয়ায় মনে হচ্ছিল আজ ম্যাচে রাজত্ব করবে ভারত, কিন্তু না; উল্টো ভারতও যেন অজি পেসারদের কাছে অসহায় হয়ে পড়েছে। মাত্র ২ রানে তিন উইকেট হারিয়েছে বিশ্বকাপের স্বাগতিক দলটি।

রোববার দুপুরে চেন্নাইয়ে টসে জিতে ব্যাট করতে নেমে সব ক’টি উইকেট হারিয়ে ১৯৯ রান করে অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে নেমেই এ শোচনীয় অবস্থা রোহিত শর্মার দলের। অবাককরা ব্যাপার হলো- তিন ব্যাটারই আউট হন দলীয় ২ রানের মাথায়।

এদিন ভারতের ইনিংস গোড়াপত্তন করতে নামা দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিষান উভয়েই ফিরেছেন খালি হাতে। কিষানকে ফেরান স্টার্ক ও রোহিতকে প্যাভিলিয়নের পথ দেখান জস হ্যাজেলউড।

পরে শ্রেয়াশ আইয়ারও কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন। তাকেও ফেরান হ্যাজেলউড।

এখন লোকেশ রাহুলকে (৪ রান) নিয়ে ক্রিজে আছেন বিরাট কোহলি। কোহলির সংগ্রহ ৫ রান। আর দলের রান ৫ ওভারে ১২। হাতে নেই তিন-তিনটি উইকেট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com