সোমবার, ১২:৩৭ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

ভারত বিশ্বকাপ : ফের আইসিসির কাছে অভিযোগ করতে হলো পাকিস্তানকে

সময়ের কণ্ঠধ্বনি
  • আপডেট টাইম : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

ভারত বিশ্বকাপে পাকিস্তানিদের বিড়ম্বনা যেন শেষ হচ্ছেই না। দুই দেশের রাজনৈতিক দূরত্ব যেন খেলার মধ্যেও টেনে আনতে চাইছে ভারত। প্রথমে ঝামেলা তৈরি হয়েছিল পাকিস্তানের ক্রিকেটারদের ভারতে আসা নিয়ে, আর এখন একই সমস্যায় পড়েছেন পাকিস্তানের সাংবাদিক ও সমর্থকদের একাংশ। ফলে এর সমাধান চেয়ে আইসিসি-কে চিঠি লিখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

শনিবার পাঠানো ওই চিঠিতে পাকিস্তান লিখেছে, প্রথমে আমাদের ক্রিকেটারদের ভিসা দিতে দেরি করেছে ভারত। ফলে আমাদের দুবাইয়ের পরিকল্পনা ভেস্তে যায়। এবার সাংবাদিক ও সমর্থকদের ক্ষেত্রেও একই ঘটনা হচ্ছে। খবর আনন্দবাজারের।

চিঠিতে এই সমস্যার সমাধান চাওয়া হয়েছে। এর আগে পাকিস্তানের ক্রিকেটারদেরও ভারতে আসা নিয়ে সমস্যা সৃষ্টি হয়। আইসিসিকে চিঠি লিখেই সমাধান পায় পাকিস্তান।

ইতোমধ্যে হায়দরাবাদে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। এখনো ভারতে আসতে পারেননি দেশটির সাংবাদিক ও সমর্থকদের একাংশ। এটিকে তাই বেশ দুঃখজনক আখ্যা দিচ্ছেন সমর্থকেরা।

৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হয়ে যাবে। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচ পাকিস্তানের। দেশটি থেকে প্রায় ৫০ জন সাংবাদিকের বিশ্বকাপ উপলক্ষে ভারতে আসার কথা।

ভারতীয় বোর্ড সূত্রের খবরে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের নাম জানতে চাওয়া হয়েছে। সেই আবেদন মন্ত্রণালয় মঞ্জুর করলেই তাদের অ্যাক্রিডিয়েশন পাশ করাবে বিসিসিআই।

আইসিসিকে চিঠি লিখে পিসিবি জানিয়েছে, ভিসা না পাওয়ায় সমর্থক ও সাংবাদিকরা হতাশ। আইসিসি যেন বিষয়টি খতিয়ে দেখে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com