শুক্রবার, ০৩:৫৮ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর কথা বললেন আইনমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ শুক্রবার দুপুরে ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘সাজা স্থগিত করে দুটি শর্তে খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি জামিনে রয়েছেন। আরও ছয় মাসের জন্য তাকে শর্তযুক্ত জামিন দেওয়া হবে।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্তের ব্যাপারে আনিসুল হক বলেন, ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া চাকরিরত থাকাবস্থায় প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে কথা বলেননি। তিনি সেই শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং তিনি সরকারের পদে থেকে সরকার সম্পর্কে মিথ্যা কথা বলেছেন। তিনি শেষে যেটা করেছেন, সেটা হলো ইনসাবর্ডিনেশন (অবাধ্যতা)। এসব দোষে তিনি দোষী।’

মন্ত্রী বলেন, ‘গত তিনদিন যাবত অপেক্ষা করেছি, তিনি পদত্যাগও করেননি। সেই জন্য তাকে ওই পদ থেকে বরখাস্ত করা হয়েছে।’

বর্ধিত সভায় আইনমন্ত্রী আনিসুল হক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন, ‘বিএনপি-জামাতের অভ্যাসই হচ্ছে ষড়যন্ত্র করা। তারা সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারবে না। তারা সব সময় পেছনের দরজা দিয়ে, জানালা ভেঙে দরজা তৈরি করে ঢোকার চেষ্টা করবে। বাংলাদেশের জনগণ পেছনের দরজা দিয়ে তাদেরকে ক্ষমতায় আসতে দিবে না। নিশ্চিত থাকেন তারা ক্ষমতায় আসতে পারবে না, ইনশাআল্লাহ।’

নোবেলজয়ী ড. মুহাম্ম ইউনূসের বিরুদ্ধে চলা মামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা অপরাধ করলে আমাদের বিরুদ্ধে মামলা হতে পারবে। তাদের বিরুদ্ধে মামলা হতে পারবে না? দেশে আইন আছে, আইনের ঊর্ধ্বে কেউ না। যতই বিবৃতি দেওয়া হোক না কেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কারও কথায় চলবে না। কোর্ট বিচার করবে। আমি পরিষ্কারভাবে বলতে পারি, ন্যায়বিচার হবে।’

সৈয়দাবাদ সরকারি আদর্শ কলেজ মিলনায়তনে বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুল হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল কাওসার ভুইয়া, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকা, কসবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মো. আজহারুল ইসলাম, মো. আনিছুল হক ভূইয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ, বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম খান বেদন, কসবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com