রবিবার, ১১:১৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসেছে আইসিসি বিশ্বকাপ ট্রফি। ঢাকায় তিনদিন থাকবে ট্রফিটি। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, ফটোসেশনের জন্য পদ্মা সেতুতে নেওয়া হয় বিশ্বকাপ ট্রফি।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ঢাকায় পৌঁছানোর পর সোমবার বিকালে নিয়ে যাওয়া হয় পদ্মা সেতুতে। মাওয়া পয়েন্টের এক নম্বর পিলারের পাশে এটি রাখা হয়। আইসিসির আনুষ্ঠানিক ফটোসেশনের পর বাংলাদেশের সংবাদমাধ্যমকে ছবি তোলার সুযোগ দেওয়া হয়।

পদ্মা সেতু থেকে আনার পর এটি রাখা হবে রাজধানীর একটি হোটেলে। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে থাকবে ট্রফিটি। সেখানে জাতীয় পুরুষ ও নারী দলের বর্তমান ক্রিকেটার ও সাবেক ক্রিকেটাররা উপস্থিত থাকবেন। এছাড়া, বিসিবি কর্মকর্তা ও কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

তৃতীয় ও শেষ দিনে (আগামী বুধবার) সাধারণ দর্শকদের দেখার সুযোগ দিতে বিশ্বকাপ ট্রফি অবস্থান করবে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে। সেখানে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফিটির ছবি তুলতে পারবেন ভক্তরা। সেজন্য আলাদা করে কোনো টিকিট কিনতে হবে না তাদের।

রীতি অনুসারে, বিশ্বকাপ ট্রফি যে দেশে ভ্রমণের জন্য যায়, সে দেশের কোনো একটি বিশেষ স্থান বা স্থাপনার সামনে রেখে ফটোসেশন করা হয়। গত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে জাতীয় সংসদ ভবনের সামনে ফটোসেশন হয়েছিল।

গত ২৭ জুন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ভূপৃষ্ঠ থেকে এক লাখ ২০ হাজার ফুট উচ্চতায় মহাশূন্যে উন্মোচন করে নামানো হয় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে ভ্রমণ করেছে ট্রফিটি। বাংলাদেশ থেকে এটি যাবে কুয়েতে। সব মিলিয়ে এবার ১৮টি দেশে ঘুরবে ট্রফিটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com