সোমবার, ০৪:৩৯ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

বিএসআরএফ সদস্যদের জন্য রক্তদাতার ব্যবস্থা করবে ব্লাডম্যান

সময়ের কন্ঠধ্বনি ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৫০ বার পঠিত

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্য ও তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনে ঢাকাসহ সারাদেশে রক্তদাতার ব্যবস্থা করবে ব্লাডম্যান।

মঙ্গলবার (১ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ এবং ব্লাডম্যানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। বিএসআরএফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সমঝোতা স্মারকের অধীনে প্রয়োজনের সময়ে বিএসআরএফ সদস্য ও তাদের পরিবাররের সদস্যদের জন্য সারাদেশে রক্তদাতার ব্যবস্থা করবে ব্লাডম্যান। পাশাপাশি রক্তদান এবং অন্যান্য স্বাস্থ্যসেবা উদ্যোগের তাৎপর্য সম্পর্কে সচেতনতা তৈরি করার মাধ্যমে ব্লাডম্যানের পরিসেবার প্রভাব প্রসারিত করা এবং জীবন বাঁচাতে বৃহত্তর জনসাধারণের অংশগ্রহণকে উৎসাহিত করার কাজ করবে বিএসআরএফ। উভয় সংগঠনই স্বাস্থ্য শিবির এবং অন্যান্য স্বাস্থ্য-সম্পর্কিত প্রকল্পগুলি আয়োজন করতে একযোগে কাজ করবে। এই যৌথ প্রচেষ্টা একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে কাজ করবে, যার মাধ্যমে স্বাস্থ্যসেবা পরিসেবাগুলো সবার কাছে সহজলভ্য করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিএসআরএফের পক্ষ থেকে সংগঠনটির সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি ব্লাডম্যানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শাহরিয়ার হাসান জিসান ও সহ-প্রতিষ্ঠাতা আবু সালমান মো. আব্দুল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com