বুধবার, ০৯:২৪ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

ক্রিকেটে উন্নতিতে বাংলাদেশের সহযোগিতা চায় সৌদি আরব

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

নিজ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে বাংলাদেশের সহযোগিতা চায় সৌদি আরব। এ আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশের সহায়তা কামনা করেছে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন।

গত বুধবার রিয়াদে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সভাপতি প্রিন্স সৌদ বিন মিশাল।

বৈঠকে সৌদি ক্রিকেট ফেডারেশনের ভাইস চেয়ারম্যান নাওয়াফ ময়েদ আল ওতাইবি, প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক সাজ্ঞা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রিন্স মিশাল সৌদি আরবে ক্রিকেটকে এগিয়ে নিতে তার বিভিন্ন মেয়াদী পরিকল্পনার কথা ব্যক্ত করে তা বাস্তবায়নে দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

প্রিন্স সৌদ বিন মিশালের আগ্রহের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত জানান, ক্রিকেটে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও কারিগরি সক্ষমতা আছে। টি-টোয়েন্টি, ওয়ানডে ও টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা দিয়ে সহযোগিতার জন্য বাংলাদেশ প্রস্তুত আছে।

ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে ক্রিকেট বিষয়ে দ্বি-পাক্ষিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সৌদি ক্রিকেট ফেডারেশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দেন রাষ্ট্রদূত।

তিনি সৌদি ক্রিকেট ফেডারেশনকে বাংলাদেশ সফর ও সরেজমিনে ক্রিকেটের পরিবেশ, প্রশিক্ষণ, ক্রিকেট গ্রাউন্ড পরিদর্শনের আমন্ত্রণ জানান।

বৈঠকে সৌদি ক্রিকেট ফেডারেশন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ক্রিকেট ইভেন্ট আয়োজনেরও আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসে ক্রিকেট ইভেন্ট আয়োজনে সহযোগিতার আশ্বাসও দেয় ফেডারেশন।

এছাড়া সৌদি আরবের বাংলাদেশ কমিউনিটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রশিক্ষণ, ট্যালেন্ট হান্ট, ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনের বিষয় উল্লেখ করে সৌদি ক্রিকেট ফেডারেশন।

রাষ্ট্রদূত ক্রিকেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কথা তুলে ধরেন। প্রিন্স মিশাল বাংলাদেশ সফর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com