চাঁদপুর -২ সংসদীয় আসনের মাননীয় এমপি ড. আলহাজ্ব জালাল উদ্দিন ও তার স্ত্রী ইঞ্জিনিয়ার সাহানাজ পারভীন একটি সংক্ষিপ্ত সফরে লন্ডনে অবস্থানকালে মতলব উত্তর ও দক্ষিণের, যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসীদের নিয়ে গঠিত মতলব ফোরাম ইউকে কর্তৃক একটি সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মত বিনিময় সভায় মতলব উত্তর দক্ষিণের মাটি ও মানুষের নেতা সর্বাধিক ভোটে নির্বাচিত সংসদ সদস্য জনাবঃ
আলহাজ্ব জালাল উদ্দিন ভবেরচর ব্রিজের দ্রুত সময়ে কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করা, প্রবাসীদের সামগ্রিক কল্যাণে উদ্যোগ গ্রহণ করাসহ একটি মাদকমুক্ত সমাজব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে একটি টেকসই উন্নয়নের মাধ্যমে অত্র অঞ্চলকে একটি শিল্প নগরীতে রূপান্তর করার দৃঢ় সংকল্প পূন ব্যক্ত করেন। এ সময় তার স্ত্রী ইঞ্জিনিয়ার শাহানাজ সারমিন জনগণের কল্যাণে গৃহীত সকল কর্মসূচিকে বাস্তবায়নে এমপি মহোদয়ের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এমপি মহোদয় কে নিয়ে এরকম সুন্দর একটা আয়োজনের জন্য মতলব ফোরামের সকল সদস্যদের ধন্যবাদ জানান। অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক জনাব ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ইসলাম রিভলু।
উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলর জনাব আব্দুল হালিম ও জনাব আবু নোমানসহ আরো অনেকে।
মতলব ফোরাম ইউকের পক্ষ হতে জোড়ালে বক্তব্য উপস্থাপন করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য জনাব মনিরুজ্জামান খান টিপু, জনাব ইউসুফ ইকবাল, জনাব মিজানুর রহমান, জনাব মিজান পাটোয়ারী, জনাব গোলাম ফারুক রাজা, জনাব আবু নাসের শ্যামল, জনাব সাকিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের কার্যকরী সদস্য ও সাবেক ঢাকা মহানগর ছাত্রনেতা, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ সোহেলের ছোট ভাই নাঈম আহমেদ শ্যামল।