রবিবার, ০৫:২১ অপরাহ্ন, ২৬ জুলাই ২০২৬, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

তিন সাংবাদিককে পুলিশের হেনস্তা, উদ্বেগ জানিয়েছে সিপিজে

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৫২ বার পঠিত

সংবাদ সংগ্রহের সময় তিনজন সাংবাদিককে পুলিশ সদস্যদের বাধাদান, হয়রানি ও হেনস্তার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। ঢাকার নয়াপল্টনে গতকাল বৃহস্পতিবারের এ ঘটনা তদন্তে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার সিপিজে এশিয়ার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘গতকাল বৃহস্পতিবার (ঢাকার নয়াপল্টনে) বিএনপি কার্যালয়ের বাইরে অন্তত তিন সাংবাদিককে হয়রানি ও কাজে বাধাদানের ঘটনা ঘটে। এই ঘটনা তদন্তে কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছে সিপিজে।’

সিপিজের টুইটার পোস্টে বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) নামের একটি সংগঠনের বিবৃতির অনুলিপি সংযুক্ত করা হয়েছে। বিজেআইএম হলো আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিকদের একটি সংগঠন।

বিজেআইএমের বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির মহাসমাবেশের এক দিন আগে বৃহস্পতিবার খবর সংগ্রহ করতে গিয়ে নয়াপল্টনে দলটির কার্যালয়ের বাইরে পুলিশ সদস্যদের দ্বারা কাজে বাধাদান, হয়রানি ও হেনস্তার শিকার হন তিন সাংবাদিক। পুলিশের আচরণে বিজেআইএম উদ্বিগ্ন।

বিজেআইএমের বিবৃতি অনুযায়ী, ছবি তোলার সময় সাংবাদিক মো. মুক্তাদির রশিদকে গালিগালাজ করেন একজন পুলিশ কর্মকর্তা। নিউ এজ-এ কর্মরত মুক্তাদির রশিদ সংগঠনটির সদস্য। একই এলাকায় মুঠোফোনে ছবি তুলতে গেলে ডেইলি শেয়ার বিজের প্রতিবেদক বীর সাহাবির দুটি মুঠোফোন কেড়ে নিয়ে তাঁকে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেন পুলিশের একজন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক এক আলোকচিত্রী জানান, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাঁকে গালিগালাজ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com