রবিবার, ১১:১৫ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

অবসরের ঘোষণা দিলেন তামিম ইকবাল

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৩০ বার পঠিত

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন তামিম ইকবাল। হুট করেই চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পর দিনই এক বিশেষ সংবাদ সম্মেলন ডেকে এ কথা জানান তামিম।

বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ এসে ঠিকমতো কথা বলতে পারছিলেন না টাইগার এই ওপেনার। কয়েক দফায় নিজেকে সামলে নিয়ে শেষমেশ অবসরের ঘোষণা দেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম ধন্যবাদ দিয়েছেন সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের।

বাংলাদেশের জার্সি গায়ে আর দেখা যাবে না তামিম ইকবালকে। শুধু ওয়ানডে অধিনায়কের পদ কিংবা ওয়ানডে ক্যারিয়ার থেকে নয়, আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরে ঘোষণা দিলেন তামিম। গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী তামিম। এবার ওয়ানডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার।

তামিম বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়, অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভেবেছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।’ নিজের অবসরের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে অশ্রুসজল চোখে ভেঙে পড়েন তামিম। বাবার স্বপ্ন পূরণে খেলেছেন ক্রিকেট। ১৬ বছরের ক্যারিয়ারে তাকে কতটা গর্বিত করতে পেরেছেন এমনটাই ব্যক্ত করেন কান্নাভেজা কণ্ঠে।

বলেন, ‘আমি সবসময়ই একটা বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে।’ মুখভঙ্গি, চোখেমুখে প্রকাশ পাওয়া আবেদ দেখেই বোঝা যাচ্ছিল অনেক কিছুই বলতে চান তবে পারছিলেন না তামিম। এত বছর খেলার পর এই খেলাটাকে বিদায় বলাটা খুব সহজ নয়।

তামিম বলেন, ‘আমার কাছে মনে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। সবাইকে ধন্যবাদ জানানো প্রয়োজন।’আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ সেঞ্চুরি করা তামিম তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজারের বেশি রান করেছেন। দেশের আর কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে এত রান করতে পারেননি। অবসর পরবর্তী জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তামিম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com