রবিবার, ১১:১৩ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১২৪ বার পঠিত

চলতি বছর এখন পর্যন্ত দারুণ কাটছে বাংলাদেশের জন্য। বিশেষ করে রঙিন পোশাকে দল হয়ে উঠেছে বাংলাদেশ। আজ বুধবার (৫ জুলাই) থেকে শুরু হয়েছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

নিজেদের আরও একবার বিশ্বের সামনে জানান দিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান।

ওয়ানডেতে আফগানরা বরাবরই কঠিন প্রতিপক্ষ। দুই দলের সর্বশেষ দেখায় বাংলাদেশকে হারিয়েছিল তারা। তবে, এই বাংলাদেশ বদলে যাওয়া এক দল। ব্যাট হাতে ছন্দে আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মুশফিকুর রহিমরা।

বল হাতে বাংলাদেশের পেস আক্রমণ তো সময়ের অন্যতম সেরা। যে কোনো দলকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদরা।

ওয়ানডেতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের জয় সাত ম্যাচে। আফগানিস্তান জিতেছে চারটি। বিশ্বকাপের বছরে প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com