সোমবার, ০৫:১৩ পূর্বাহ্ন, ১৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন হাইকোর্টের রায় : আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না ভাদ্রের কদবেলের টানে শিক্ষার্থী-পথচারীদের ভিড় নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ সচল হলো আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি চাঁদপুর -২ আসনের এমপি ড. আলহাজ্ব জালাল উদ্দিন ও তার স্ত্রী সাহানাজ পারভীনকে প্রবাসীদের নিয়ে গঠিত মতলব ফোরাম ইউকে কর্তৃক সংবর্ধনা

সুপ্রিম কোর্ট বারে ভাঙচুর : বিএনপিপন্থী ২৫ আইনজীবীর বিরুদ্ধে মামলা

staff reporter
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুরের অভিযোগে বিএনপিপন্থী ২৫ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ সময় আরো ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে সমিতির সহকারী সুপারেন্টেন্ট মো: রফিকউল্লাহ শাহাবাগ থানায় এ মামলা করেন।

মামলায় আসামি করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব ও সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল, সমিতির এডহক কমিটির আহ্বায়ক মো: মহসিন রশিদ, এডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল, সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুবসহ বিএনপি সমর্থক ২৫ জন আইনজীবীকে। এছাড়া ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি-আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। এ সময় একদল আইনজীবী সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষের দরজা ও জানালার গ্লাস ভাঙচুর করেন। ঘটনার সময় সম্পাদক আবদুন নূর দুলাল সম্পাদকের কক্ষে অবস্থান করছিলেন। এ সময় বিএনপি-আওয়ামী লীগ সমর্থক কয়েক শ’ আইনজীবী সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে দুই পক্ষের আইনজীবীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়।

উল্লেখ্য, ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে ভোট চুরির প্রতিবাদ ও সমিতির নতুন নির্বাচনের দাবিতে বেশ কিছু দিন ধরে বিক্ষোভ করছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com