শুক্রবার, ০৬:২৮ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

কালিয়াকৈরে একই রশিতে ঝুলন্ত দুই বন্ধুর লাশ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৯৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে একই রশিতে ঝুলন্ত কারখানা শ্রমিক দুই বন্ধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার দক্ষিন মৌচাকের আইস মার্কেট এলাকার জেনিস জুতা কারখানার নিজস্ব বাগানের ভিতর থেকে থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার পঁাচবাড়ীয়া (বেহারীপাড়া) গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিয়াদ হোসেন (২৩) এবং একই উপজেলার কয়েরদিরচর গ্রামের হেলাল শেখের ছেলে আদিল শাহ জসিম (২৩)।

কালিয়াকৈরের মৌচাক ফাঁড়ির ইন্সপেক্টর শহীদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার সিলভিয়া অ্যাপারেলস লিমিটেড নামের জুতা তৈরীর একটি কারখানায় চাকরি করতেন রিয়াদ হোসেন ও আদিল শাহ জসিম। তাদের পরিবার স্থানীয় দক্ষিন মৌচাকের আইস মার্কেট এলাকার পৃথক বাসায় বসবাস করে। তবে এ দু’জন প্রায়শঃ রিয়াদের বাসার একই ঘরে স্বামী-স্ত্রীর মতো থাকতো এবং সবসময় একই সঙ্গে চলাফেরা ও কাজকর্ম করতো। সোমবার কারখানা ছুটি শেষে বিকেলে বাসায় ফিরে রিয়াদ হোসেন। পরে সে ডাক্তার দেখানোর কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরেনি। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়রা জেনিস জুতা কারখানার নিজস্ব বাগানের ভিতরে একটি গাছের সঙ্গে বাঁ একই রশিতে ফঁাসিতে ঝুলন্ত ওই দুই বন্ধুর লাশ দেখতে পায়। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর। তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
১৬/০৫/২০২৩ ইং।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com