বৃহস্পতিবার, ০৪:১৬ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বান্দরবানে ফের সন্ত্রাসীদের গুলি, নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

 

বান্দরবান রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে ফের তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন। সোমবার দুপুরে উপজেলার পাইখ্যং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী নিহতদের লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন পাথাং বম, নেমথাং বম ও লম লিয়ান বম। তাদের সবার বাড়ি রানিন পাড়ায়। পেশায় তারা তিনজনই ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক। আহত ব্যক্তির নাম মানসার বম।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে রনিন পাড়া, পাইখ্যং পাড়াসহ আশপাশের এলাকার লোকজন রোয়াংছড়ি বাজারে যাচ্ছিল। এ সময় একদল স্বশস্ত্র সন্ত্রাসী তাদের গুলি করে। এতে মানসার বম নামের এক মোটরসাইকেলচালক আহত হন। পরে সেখানে তিনজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। তখন স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিকেলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

সূত্র আরো জানায়, এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শতাধিক মানুষ সেখান থেকে পালিয়ে যায়। এখন সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা বলছেন, ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সশস্ত্র সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।

কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কে এন এফ তাদের ফেসবুক পেইজে এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে।

বান্দরবান পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম জানিয়েছেন, সকালে পাইখ্যংপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সেখানে যায়। তারা তিনজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। তবে পুলিশ এখনো নিহতদের পরিচয় পায়নি।

উল্লেখ্য, গত ৭ মে একই এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আটজন নিহত হয়েছিল। এ ঘটনার এক মাসের মধ্যেই ফের তিনজনকে গুলি করে হত্যা করা হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com