বুধবার, ১০:৫২ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

সঙ্কটাপন্ন সুদান ছাড়তে পোর্ট সুদানে পৌঁছেছেন ৬৭৫ বাংলাদেশী

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৭২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
সঙ্কটাপন্ন সুদান থেকে এ পর্যন্ত ৬৭৫ জন বাংলাদেশী নাগরিক খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেন, ‘যাদের পাসপোর্ট নেই, তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রথম পর্যায়ে নারী, শিশু এবং অসুস্থদের জাহাজে আসন সংখ্যা অনুসারে জেদ্দার উদ্দেশে পাঠাব। বাকিরা পরের জাহাজে রওনা হবেন। প্রতিনিয়ত জাহাজ ছাড়ছে। কোনো সমস্যা হবে না।’

দু’দিন আগে খার্তুম থেকে বাসে করে ৬৫০ জন বাংলাদেশী পোর্ট সুদানের উদ্দেশে রওনা হন। তারা লোহিত সাগর অতিক্রম করার জন্য পোর্ট সুদান থেকে জেদ্দা বন্দর পর্যন্ত ১২ ঘণ্টার যাত্রা করে।

প্রতিমন্ত্রী বাংলাদেশী নাগরিকদের কর্মকর্তাদের সাথে সহযোগিতা করার আহ্বান জানান, কারণ তারা নিরাপদ স্থানান্তর সম্পূর্ণ করতে তাদের জীবনের ঝুঁকি নিচ্ছেন।

যারা কর্মকর্তাদের নির্দেশনা মানতে অস্বীকার করবে, তাদের আইনি পরিণতির বিষয়ে সতর্ক করেছেন তিনি।

তিনি তার ফেসবুক পোস্টে বলেন, ‘কয়েকজনের জন্য সকলের জীবন নিরাপত্তা ঝুঁকিতে আমরা ফেলব না।’
যেসব বাংলাদেশীর পাসপোর্ট আছে, তাদের অবিলম্বে জাহাজে নেয়ার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সাথে ব্যবস্থা করা হয়েছে।

যাদের পাসপোর্ট নেই, তাদের ট্রাভেল ডকুমেন্ট দেয়া হবে এবং বেশ কয়েকটি সৌদি জাহাজ থাকায় তারা পরের উপলব্ধ জাহাজ পাবেন।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com