বুধবার, ১১:১২ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব’ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম বাঁধ মেরামত ও নদী তীর সংরক্ষণে জোরালো ব্যবস্থা নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

জার্সি দিয়ে বিশ্ব রেকর্ড গড়লো আইপিএল

স্পোর্টস ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২২২ বার পঠিত

আইপিএলের ১৫তম আসরের ফাইনালের আগে নতুন একটি বিশ্ব রেকর্ড গড়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই ক্রিকেট লিগ। এদিন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) বিশ্বের সবচেয়ে বড় আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি উপস্থাপন করে। জার্সিটি লম্বায় ৬৬ মিটার। আর প্রস্থে ৪২ মিটার। জার্সিটিতে আইপিএলে অংশ নেওয়া দশটি দলের লোগো আছে। তার উপরে আছে ‘আইপিএল এর লোগো। সেটার ভেতরে লেখা ১৫ বছর পূর্তি’।

এখন পর্যন্ত এটিই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জার্সি। অবশ্য এমন দৈত্যাকৃতির জার্সিটিকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দিয়েছে গিনেস কর্তৃপক্ষ। আইপিএলের সমাপনী অনুষ্ঠানের আগে বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলি, বোর্ড সচিব জয় শাহ ও আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের হাতে বিশ্ব রেকর্ডের সনদপত্র তুলে দেয় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com