শনিবার, ০১:৫৭ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদকে একজন ‘ভালো মানুষ’ বললেন মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদকে একজন ‘ভালো মানুষ’ বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্রের জবাবে বিএনপি মহাসচিব এই কথা বলেন।

তিনি বলেন, ‘‘ মানুষ হিসেবে তিনি খুব ভালো মানুষ ছিলেন- এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রাণবন্ত একজন মানুষ, আপনার পজেটিভলি দেখতেন সব কিছু।”

‘‘ তার ক্ষেত্রে সীমাবদ্ধতা তার যেটা আছে সেটা তো আছেই।’’

দুই মেয়াদে থাকা রাষ্ট্রপতি আবদুল হামিদের সময়ে দুটি সংসদ নির্বাচন হয়েছে তাতে কি জাতির আশা-আকাংখা পুরণ হয়েছে কিনা প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ এটা তো ইতিহাস বিচার করবে। তবে আমাদের দিক থেকে পরিস্কার করে বলতে পারি যে, তার কাছে আমাদের প্রত্যাশাও ছিলো না। কারণ প্রেসিডেন্ট হিসেবে তার খুব কিছু একটা করারও ক্ষমতা নাই।”

‘‘ তিনি হচ্ছে পুরোপুরিভাবে একজন খাঁটি আওয়ামী লীগের মানুষ। সেজন্য তার পক্ষে এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত।”

সোমবার দুপুরে আবদুল হামিদ বঙ্গভবন থেকে নিকুঞ্জে নিজের বাসায় উঠেন। বঙ্গভবনে বিদায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনারসহ রাজসিক বিদায় জানানো হয়।

সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, চলমান আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা জবাব দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com