বুধবার, ০৫:৩৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

না’গঞ্জে ডাকাত সর্দার রাজিম মিয়াসহ ৫ ডাকাত দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : র‌্যাব-১১ সোমবার ( ১৭ এপ্রিল) শেষ রাতে জেলার বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বন্দর থানার মদনপুর রাফি ফিলিং স্টেশনের পূর্বপাশের্^ কুমিল্লা টু ঢাকাগামী মহাসড়কের অন্ধকারাচ্ছন্ন স্থানে ডাকাতি করা কালে দেশীয় অস্ত্রসহ ৫ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ডাকাত সর্দার রাজিম মিয়া (৩০) পারভেজ খান (২২) ইউসুফ মিয়া (২২), মোঃ আবির (২৬) ও রাশেদ আলম (২৬)। অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ২টি চাপাতি, ৬টি রামদা, ১টি ছোরা এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি মটর সাইকেল উদ্ধার করা হয়।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার অপরাধী এবং সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা বর্তমানে ঢাকা টু কুমিল্লা মহাসড়কের পাশে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করে ডাকাতি সংঘটিত করে। সাধারনত মহাসড়কের পাশে অন্ধকারাচ্ছন্ন জায়গায় নিরীহ লোকজন ও যানবাহনকে টার্গেট করে ডাকাতি করে থাকে। রাজিম গ্যাং তাদের সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে অত্র এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সোমবার রাজিম গ্যাং-এর সর্দার রাজিমসহ ৫ জন ডাকাতকে ডাকাতির প্রস্তুতি গ্রহনকালে দেশীয় অস্ত্রসস্ত্রসহ গ্রেফতার করা হয়। উক্ত ডাকাতদের গ্রেফতারের পর এলাকার জনগনের মধ্যে আনন্দ উচ্ছাস ছড়িয়ে পরে। এছাড়াও জানা যায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এম আর কামাল
নারায়ণগঞ্জ
তারিখ ঃ ১৭-০৪-২০২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com