মঙ্গলবার, ০৯:৪১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আগামী নির্বাচন হবে অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য : নবনির্বাচিত রাষ্ট্রপতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহবুদ্দিন বলেছেন, আগামী সাধারণ নির্বাচন নিয়ে যে কোনো উদ্বেগ দূর করে নির্বাচনকে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সবার কাছে গ্রহণযোগ্য করতে একটি স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে।

তিনি বলেন, ‘সবাই বলছে যে এই নির্বাচন হবে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আসলে কিছুই গুরুত্বপূর্ণ নয়। আমাদের একটি সংবিধান এবং একটি স্বাধীন নির্বাচন কমিশন আছে।’

রোববার তিনি তার লেখা একটি বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি তার দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোটগ্রহণের জন্য তার সম্পূর্ণ স্বাধীনতা প্রয়োগ করতে সক্ষম হবে।

নবনির্বাচিত রাষ্ট্রপতি বলেছেন, নির্বাচন নিয়ে অন্যদের চিন্তা করার দরকার নেই, কারণ বাংলাদেশের সংবিধান, আইন এবং এটি পরিচালনা করার জন্য একটি স্বাধীন ইসি রয়েছে।

তিনি বলেন, একটি গুরুত্বপূর্ণ সময়ে দেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করছেন তিনি।

তিনি আশ্বস্ত করেছেন যে সুপ্রিম কমান্ডার হিসেবে তিনি এই বছরের শেষ বা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।

সাহাবুদ্দিনের লেখা প্রথম বই ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ প্রকাশ করেছে আগামী প্রকাশনী।

বইটি সম্পর্কে তিনি বলেন, ‘এটি আমার জীবনের সম্পূর্ণ রাজনৈতিক সংস্করণ। এতে আপনারা আমার রাজনৈতিক কর্মকাণ্ডের গল্প খুঁজে পাবেন।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগামী প্রকাশনীর সিইও ওসমান গনি এবং বই নিয়ে আলোচনা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম আবদুল আলীম।

অধ্যাপক আলীম লেখাগুলো সংকলন ও সম্পাদনা করেছেন। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com