বুধবার, ০৪:১০ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

যশোরে শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ ও দোষীকে শাস্তির দাবী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৬২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের ব্যাংকপাড়ার একটি বাসায় শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি দিয়েছে।

মহিলা পরিষদ বলেছে , ”গত ১৪ এপ্রিল ২০২৩ তারিখ বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ মাধ্যমে জানা যায় যে, যশোর শহরের ঘোপ নওয়াপাড়া সড়কের ব্যাংকপাড়ার একটি বাসায় শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। জানা যায়, নির্যাতনের শিকার শিশু দিনাজপুর জেলার খানসামা উপজেলার হোমেনপুর গ্রামের মৃত আব্দুল হোসেনের মেয়ে।

গত নয় মাস আগে শামিম ও তার স্ত্রী জিনাত রেহানা নির্যাতনের শিকার ওই শিশু গৃহকর্মীকে কাজের জন্য দিনাজপুর থেকে যশোরে তাদের বাসায় নিয়ে আসে। যশোরে নিয়ে আসার পর ওই শিশুটিকে সারাদিন কাজের ভিতর রাখা হত। তাকে ঠিকমত খেতে দেওয়া হত না। কোন ভুল হলেই চড় থাপ্পর, কিল ঘুষি মারা হত। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। রুটি বেলা বেলন, বিদ্যুতের মোটা তার দিয়ে তাকে পেটানো হত। এমন কি প্লাস দিয়ে পায়ের নখ চেপে নষ্ট করে দেয়া হয়। গত ১২ এপ্রিল, ২০২৩ তারিখ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতনের শিকার শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

নারী ও কন্যা-শিশুদের প্রতি বর্বর সহিংসতা ও নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। ঘরে বাইরে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। বাংলাাদেশ মহিলা পরিষদ শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।

শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। এ ধরণের ঘটনা পুনরাবৃত্তিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানাচ্ছে। সেই সাথে নির্যাতনের শিকার শিশুর সুচিকিৎসাসহ সারা দেশে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান জানাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com