বুধবার, ০৩:০৫ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

সফল মহাকাশ অভিযানের পর পৃথিবীতে ফিরেছেন সৌদি নারী রায়ানাহ

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৬৭ বার পঠিত

সৌদি মহাকাশচারী রায়ানাহ বার্নাভি আট দিন মহাকাশে অবস্থানের পর সফলভাবে পৃথিবীতে অবতরণ করেছেন। বুধবার সকালে ফ্লোরিডার পানামা সিটির উপকূলে প্যারাস্যুটে চড়ে অবতরণ করেন তিনি।

বৃহস্পতিবার সৌদি আরব ভিত্তিক গণমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেসরকারি মহাকাশযান ক্রু ড্রাগনে চড়ে রায়ানাহসহ দুই মার্কিন ও আরেক সৌদি নভোচারীর একটি দল মেক্সিকো উপসাগরে নিরাপদে অবতরণ করেছেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) গবেষণার জন্য তারা কক্ষপথ যান। তাদের ফিরতে সময় লেগেছে প্রায় ১২ ঘণ্টার মতো।

চারজনের এই দলে ছিলেন ৩৪ বছরের সৌদি নারী নভোচারী রায়ানাহ বার্নাবি। তিনি পেশায় বিজ্ঞানী ও ক্যান্সার স্টেমসেল গবেষক। সৌদির অপর নভোচারী ৩১ বছরের পাইলট আল আকরানি। আরো ছিলেন নাসার সাবেক দুই মহাকাশচারী।

উল্লেখ্য, গত রোববার (২২ মে) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ‘স্পেসএক্স ফ্যালকন ৯’ রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যান তারা। নভোচারীরা ৮ দিন ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com