বুধবার, ০৩:০৪ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

রাজাপুরে নালার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আবু সায়েম আকন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২০৩ বার পঠিত

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে নালার পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম মো. আবিদ হোসেন। সে ওই এলাকার মো. জসিম কাজীর ছেলে।

পুলিশ ও স্থানীরা জানায়, আবিদ ও তার বড় ভাই আদনান (আড়াই বছর) বাড়ির পাশে খেলা করছিল। খেলা করতে গিয়ে পাশের নালায় জমে থাকা বৃষ্টির পানির মধ্যে আবিদ পরে যায়। আবিদকে উদ্ধার করতে বড় ভাই দৌঁড়ে বাড়িতে গিয়ে তার মা মুক্তা বেগম কে জানায়। মুক্তা বেগম ঘটনাস্থলে এসে নালা থেকে আবিদকে উদ্ধার করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

রাজাপুর থানা ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

উল্লেখ্য গত রবিবার (২১ মে) থেকে বৃহস্পতিবার (২৫ মে) পর্যন্ত এ উপজেলায় তিন শিশুর পুকুর ও নালার পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

আবু সায়েম আকন
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com