রবিবার, ০৯:৫৫ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

একের পর এক অগ্নিকাণ্ড নাশকতা কিনা, খতিয়ে দেখা হচ্ছে: আইজিপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, সম্প্রতি রাজধানীতে ঘটা বিভিন্ন অগ্নিকাণ্ড নাশকতা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজধানীর বিভিন্ন মার্কেটের অগ্নিকাণ্ড যারা ঘটাচ্ছে বা যেভাবে ঘটছে, সেটি আমরা খতিয়ে দেখছি। এছাড়াও প্রতিটি ঘটনাই আমরা খতিয়ে দেখছি। যদি এসব অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতার ঘটনা হয়ে থাকে, তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির উদ্যোগে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ইদানীং কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। এ কারণে কিছু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের বিষয়ে দোকান মালিক সমিতি দৃষ্টি রাখবে বলে আশা করছি। আমি অনুরোধ করবো, যেহেতু অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে, তাদের প্রতি যদি আপনাদের সহযোগিতার হাত বাড়ানো হয়, তবে তাদের উপকার হবে।

আইজিপি বলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি অসহায় মানুষকে সহায়তা দিচ্ছে। তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিতি ছিলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান, এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com