রবিবার, ০৮:১০ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি

ক্ষমতা চলে গেলে আওয়ামী লীগের অবস্থা হবে করুণ : মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে আজ যে অরাজনৈতিক পরিবেশ তৈরী করেছে, এর জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। অবৈধ এ সরকারের লোকেরা লুটপাট করতে করতে এমন একটা অবস্থানে চলে গেছে যে তারা বুঝতে পারেছ না কিভাবে ক্ষমতা ছাড়বে। তারা খুব ভালো করেই জানে, ক্ষমতা চলে গেলে তারা করুণ অবস্থায় চলে যাবে।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে রাজশাহী ও রংপুর বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

মির্জা ফখরুল বলেন যে প্রধানমন্ত্রী আমাদের দিকে আঙ্গুল তুলে বলেন, আমরা নাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন মিথ্যে কথা বলি। আমরা কোনটা মিথ্যে বলি? দেশে আজ চাল, ডাল, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়েছে, এটা মিথ্যে ? নাকি দেশের মানুষ আজ খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে পাচ্ছে না এটা মিথ্যে? আমরা না বরং সরকার আর সরকার দলীয় লোকেরাই অনবরত জাতির সাথে মিথ্যে কথা বলে চলেছে।

তিনি আরো বলেন, আমরা আজ এমন ক্রান্তি লগ্নে অবস্থান করছি যে এ দানব সরকারকে আমরা পরাজিত করতে না পারলে আমরা এ রাষ্ট্রকে বাঁচাতে পারব না। জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কারণ, এ সরকার এ রাষ্ট্রকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

তিনি স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, এটা কোন ইফতারের সম্মেলন নয়, আগামীতে এই স্বেচ্ছাসেবক নেতারা দেশকে দানব সরকারের হাত থেকে মুক্ত করে সত্যিকার গনতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সংগ্রাম শুরু হয়েছে তার অগ্র সৈনিক হিসেবে শপথের অনুষ্ঠান এটা। এ সম্মেলন থেকেই দেশের ৩৫ লাখ মানুষের মিথ্যা মামলা প্রত্যাহারের আওয়াজ তুলবে আজকের স্বেচ্ছাসেবক দল।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় আরো বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাজিব আহসান, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলীসহ রংপুর বিভাগের স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী।

এসময় রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com