শুক্রবার, ০৯:৪৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

সারের দাম বাড়ানোর নিন্দা ও প্রতিবাদ জানালেন মাওলানা এটিএম মা’ছুম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

বিজ্ঞপ্তি

ইউরিয়া সারের দাম কেজিতে ৫ টাকা বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১২ এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ১১ এপ্রিল সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউরিয়া সারের দাম কেজিতে ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক এবং কৃষকের স্বার্থ পরিপন্থী। আমরা সরকারের এই অযৌক্তিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে একেরপর এক জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছে। তারই ধারাবাহিকতায় সারের দাম বাড়ানো হয়েছে প্রতি কেজিতে ৫ টাকা। গত বছর আগস্টে কেজিতে সারের দাম বাড়িয়েছিল ৬ টাকা। ৮ মাসের ব্যবধানে আবারো সারের দাম বাড়ানো হল। যদিও কৃষিমন্ত্রী ঘোষণা করেছিলেন আপাতত সারের দাম বাড়ানো হবে না। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে একেরপর এক নিত্য

প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়েই চলছে। এমনিতেই অর্থনৈতিক দুরবস্থায় বর্তমানে জনজীবন বিপর্যস্ত। এখন আবার সারের দাম বৃদ্ধি করে সরকার দেশের অর্থনীতির প্রধান উৎস কৃষিখাতে চাপ সৃষ্টির ব্যবস্থা করেছে। সারের দাম বৃদ্ধির ফলে কৃষকের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে এবং কৃষির উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। এর ফলে কৃষকের দৃর্ভোগ আরো বহু গুণে বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে।

অবিলম্বে সারের মৃল্য বৃদ্ধির এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আমরা সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com