বুধবার, ০৪:১১ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে? ইমন গাজী হত্যা মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও আ. লীগের ২ নেতা গ্রেপ্তার গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে….. তথ্যমন্ত্রী ১৬ জেলায় বন্যার পূর্বাভাস ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি শ্রীপুরে পোশাক কারখানায় ৮০ শ্রমিক হঠাৎ অসুস্থ কোমে লাখো মানুষের শোকযাত্রা, বৃহস্পতিবার খামেনির দাফন ‘বসবাস অনুপযোগী’ শহরের তালিকায় আবারও তৃতীয় ঢাকা

না’গঞ্জের ফতুল্লায় প্রেমিক ও তার মায়ের বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৬২ বার পঠিত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার লালপুরে ৯ বছরের প্রেমের সম্পর্কে প্রেমিকের কাছ থেকে একাধীকবার ধর্ষণ হওয়ার অভিযোগ তুলেছেন এক তরুনী। এ অভিযোগে সোমবার (১০ এপ্রিল) রাতে ফতুল্লা মডেল থানায় প্রেমিক আনোয়ারুল এনাম আব্দুল্লাহ (২৭) ও তার মা মাবিয়া চৌধুরীর (৫৫) বিরুদ্ধে মামলা দায়ের করেন তরুনী (২৩)।

 

মামলায় উল্লেখ করা হয়, আব্দুল্লাহর সঙ্গে তরুনীর ৯ বৎসর যাবত প্রেমের সম্পর্ক চলছে। বিষয়টি উভয়ের পরিবারের সবাই জানে। এ ৯ বছরের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে আব্দুল্লাহ তরুনীর সঙ্গে একাধীকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে।
তখন বিয়ে করার অনুরোধ করলে বিদেশ থেকে এসে বিয়ে করবেন বলে ২০১৬ সালে বাহরাইন চলে যায়। এরপর ২০১৯ সালে দেশে এসে বিয়ে না করে আবারো শারীরিক সম্পর্ক স্থাপন করে বিদেশে চলে যায়।

 

২০২১ সালে দেশে আসলে আব্দুল্লাহকে বিয়ের জন্য তাগিদ দিলে সে দ্রুত বিয়ে করবে বলে ওই বছরের ৬ মে ফতুল্লার পোষ্ট অফিস এলাকায় আব্দুল্লাহ তার বন্ধু আবদুর রহমানের বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে।

 

এরপর বিয়ে না করে তরুনীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় আব্দুল্লাহ। গত রোববার সকালে ফোন না দেয়ার কারন জানতে চাইলে আব্দুল্লাহ বাসায় গিয়ে তরুনীকে মারধর করে। এ মারধরের বিচার দিলে কোন সমাধান না দিয়ে আব্দুল্লাহর মা মাবিয়া চৌধুরী বলেন তোকে ছেলের বউ করা যাবেনা।
মামলার তদন্তকারী অফিসার এসআই আবু হানিফ জানান, এঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এম আর কামাল
নারায়ণগঞ্জ
তারিখ ঃ ১১-০৪-২০২৩

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com