সোমবার, ০৪:১৯ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

“প্রস্থান”-শিরীন সুলতানা

শিরীন সুলতানা:
  • আপডেট টাইম : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৫৯ বার পঠিত

“”প্রস্থান””

                   -শিরীন সুলতানা

চলে যাওয়া মানে কি চির প্রস্থান?
চলে যাওয়া মানে কি আর না ফিরে আসা?
চলে যাওয়া মানে কি
না ফিরার দেশে পাড়ি দেওয়া?

বুঝি না এই চলে যাওয়ার কেন
এত লীলাখেলা-
চলে যাওয়া মানে কি তোমাকে
ভুলে যাওয়া?

চলে যাওয়া মানে কি তোমাকে
ফেলে দেওয়া?
বুঝি না চলে যাওয়ার মানের
সত্যিকারের কোন অর্থ আছে কিনা।

শুধু এতটুক বুঝি চলে যেতে হবে।
চলে যাওয়ার জন্য আমাদের
সাময়িক এই আগমন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com