সোমবার, ০৯:৫৮ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বার্থী ডিগ্রী কলেজে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত: বিশিষ্টজন ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গৌরনদীতে মাদক নিয়ন্ত্রণ ও মহাসড়ক সংস্কারের দাবি, জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় নুসরাত হত্যা মামলার রায়ে অধ্যক্ষ সিরাজসহ দুজনের মৃত্যুদণ্ড বহাল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে: সিইসি ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি দিল ইরান এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি সালমান শাহ হত্যা মামলায় ডনের ৭ দিনের রিমান্ড আবেদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

ঢাকা প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আরাফাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে—-আরটিভি, জাগোনিউজ।

মীর মশাররফ হোসেন হলের ‘বি’ ব্লকের ১১৫ নম্বর কক্ষ থেকে মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন সহপাঠীরা। বিষয়টি জানান প্রাধ্যক্ষ ওবায়দুর রহমান।

মৃত সিয়াম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়।

কর্তৃপক্ষ ও সহপাঠীরা জানান, মাগরিবের নামাজের পর তার কক্ষের সামনে একাধিকবার ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় জানালার গ্লাসের ওপরের কাগজ সরিয়ে ভেতরে ফ্যানের সিলিংয়ে সিয়ামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক বীরেন্দ্র কুমার বিশ্বাস বলেন, সন্ধ্যা ৭টার দিকে সিয়ামকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসা হয়। তখন আমরা পরীক্ষা করে দেখি, সে আগেই মারা গেছে। তার গলার মধ্যে রশি গেঁথে ছিল। ফাঁস লেগেই তার মৃত্যু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, সিয়ামের পরিবারের সঙ্গে কথা হয়েছে৷ তারা এলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com