রবিবার, ০৯:১৫ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

রোকেয়া আফজাল রহমান মারা গেছেন

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রোকেয়া আফজাল রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

বুধবার (৫ এপ্রিল) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা যান তিনি। পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) তার মরদেহ ঢাকায় আনা হবে।

মৃত্যুকালে তিনি ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোকেয়া আফজাল রহমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি তার কর্মজীবন শুরু করেন ব্যাংকিং সেক্টরে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম নারী ব্যাংক ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

১৯৮০ সালে আর.আর. কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কৃষি খাতে ব্যবসা শুরু করেন তিনি। রোকেয়া আফজাল রহমান প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ছিলেন। একইসঙ্গে বোর্ড মেম্বার হিসেবে ব্র্যাক, মানুষের জন্য, এমআইডিএএস, বিএফএফ, এমআরডিআই, স্মাইলিং সান, হেলথ২১-এর মতো সংস্থার সাথে যুক্ত ছিলেন।

তিনি সারাদেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে গত ২০ বছর ধরে কাজ করেছেন। সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনারসের (বিএফডব্লিউই)।

একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি বেশ কিছু আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার পেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com