শনিবার, ০৯:০৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চায় উদীচী

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

সম্প্রতি দৈনিক প্রথম আলো অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তুলে নেওয়া এবং পরে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

পাশাপাশি পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান এবং শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার নিন্দাও জানিয়েছে সংগঠনটি।

আজ সোমবার এক বিবৃতিতে উদীচী এই উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ নিবর্তনমূলক সব আইন বাতিলের দাবি জানিয়েছে।

বিবৃতিতে উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, উদীচী মনে করে, গণতন্ত্র ও বাক্‌স্বাধীনতা হরণ করার অন্যতম হাতিয়ার ডিজিটাল নিরাপত্তা আইন। এমন একটি নিপীড়নমূলক আইনের মাধ্যমে জনগণ এবং জনগণের পক্ষের সব কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে। প্রথম থেকেই দেখা গেছে এ আইনের অপব্যবহার করে সাংবাদিক, শিল্পী, শিক্ষক, বুদ্ধিজীবী, ছাত্রসহ সাধারণ মানুষকে গ্রেপ্তার, নির্যাতন, হয়রানি করা হচ্ছে। আর এ জন্যই, উদীচী প্রথম থেকেই এই আইন বাতিলের দাবি করে আসছে।

বিবৃতিতে সংগঠনটি এ আইনে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাংবাদিক শামসুজ্জামান শামসসহ সবাইকে মুক্তি দেওয়ার দাবিও জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com