রবিবার, ০৯:১৪ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন

কবিতায় কাব্যকথা – হাজেরা সাথী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

কবিতায় কাব্যকথা

________হাজেরা সাথী

যখন রক্তের দামে লিখেছি
একটি দেশ বাংলাদেশ।
আছে অহংকার, আছে প্রেরনার উৎস।
আছে বিজয়ের অহংকার।

আছে স্বাধীনতার দিবসের অহংকার।
আছে মহান একুশে ফেব্রুয়ারি।
জন্মে এই দেশে অহংকার করি আজ।
মাথায় আছে গৌরবেরই তাজ।

১৯৫২ সালে জারি করা ১৪৪ ধারাকে উপেক্ষা করে বাংলার
বীর সেনারা দিয়েছিলো তাজা রক্ত।
ছিনিয়ে এনেছিলো কথা বলার অধিকার।
পলাশ, শিমুলের রক্তে রাঙা
আমাদের ভাষার মান।

ভুলি নাই ভুলবো না সেই অবদান।
বাংলার জনতা দেখিয়ে দিয়েছিলো বায়ান্নতে।
যেদিন বর্বতার নৃশংসতা
হার মেনেছিলো হায়ানার
কালো থাবার কাছে।
মুখের ভাষা কেড়ে নিতে চায়,
রুদ্ধ করে দিতে চায় সমস্ত অধিকার।

বাংলার বীরেরা ঝাঁপিয়ে পড়েছিলো ভাষা রক্ষার প্রতিবাদে।
তাজা রক্তের বিনিময়ে এনেছিলো
ভাষার মান, জীবন দিয়ে রাখতে
হবে সেই বীর শহীদদের মান।
আজ স্বীকৃতি পেয়েছে যে বাংলা ভাষা,

সারাবিশ্ব জুড়ে, সেই ভাষা আমার মায়ের মুখের বুলি,
আমি কি ভুলিতে পারি।
আমরাই প্রথম জাতি যারা
ভাষা রক্ষার জন্য দিয়েছি তাজা রক্ত।

সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার নাম না জানা শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া
বাংলা ভাষা, মায়ের ভাষা, এ ভাষার মান আমাদের সম্মান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com