শুক্রবার, ০৫:৫৯ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ঋণের কিস্তি নিয়ে বিরোধ, প্রবাসীর স্ত্রীকে মারধর করে সন্তানসহ ঘরছাড়া করার অভিযোগ গৌরনদীতে নয় কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ডারউইন টেস্ট : হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ে প্রথম দিনে বাংলাদেশের দাপট হোয়াইট হাউস ছাড়ছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম জুলফিকার’র ওপর সন্ত্রাসী হামলার ১০ দিন অতিবাহিত হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার না করায় গৌরনদী মডেল থানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন ও মানববন্ধন

পুলিৎজার পুরস্কার পেল ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৫৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনার সংবাদ পরিবেশন করায় এ বছরের পুলিৎজার পুরস্কার পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এ ছাড়া ভারতে করোনা মহামারির চিত্র তুলে ধরে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত।

পুরস্কার ঘোষণার সময় পুলিৎজারের বোর্ড সদস্য মার্জরি মিলার বলেন, “২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হামলার ঘটনা স্পষ্টভাবে তুলে ধরার জন্য ওয়াশিংটন পোস্টকে এ বছরের পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনের মাধ্যমে মানুষ দেশের ‘সবচেয়ে অন্ধকার দিনগুলো’ সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছিলেন।”

এবারের পুলিৎজারে বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন ইউক্রেনের সাংবাদিকেরা। দেশটিতে গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার অভিযান চলছে। অভিযানের সময়ের খবর তুলে ধরার জন্য তাঁদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

এছাড়া পুলিৎজারে জাতীয় বিষয়ে প্রতিবেদন, আন্তর্জাতিক প্রতিবেদন ও সমালোচনা বিভাগে তিনটি পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটির প্রতিবেদক আন্দ্রেয়া এলিয়ট তাঁর ‘ইনভিসিবল চাইল্ড: পোভার্টি, সারভাইভাল অ্যান্ড হোপ ইন অ্যান আমেরিকান সিটি’ বইয়ের জন্য আলাদাভাবে একটি পুরস্কার পেয়েছেন। ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কার জিতেছে মিয়ামি হেরাল্ড।

১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com